ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩

‘জুলাই গণঅভ্যুত্থান’ ডকুমেন্টারি প্রতিযোগিতায় দ্বিতীয় ইনসান আলী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ শর্টফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইনসান আলী।

আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম।

রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. মামুনুর রশীদ, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান, সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলামসহ রাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদিক ইনসান আলী বলেন, ক‍্যাম্পাস সাংবাদিকতা পেষায় থাকায় শুরু থেকে শেষ পর্যন্ত ২০২৪ সালে জুলাইয়ের আন্দোলন কাছ থেকে অনুভব করেছি।শেষের দিনগুলো পেশাগত কাজে অনেক বাধা পেছিলাম। ছাত্র-জনতার দাবি, ক্ষোভ, আনন্দ, দুঃখ দেখেছি। আন্দোলের সত্য ঘটনা তুলে ধরতে আমার ফোনে ধারন করা ভিডিও ফুটেজ দিয়ে “WITNESS24” ডকুমেন্টারি তৈরির ইচ্ছা ছিলো। ক্রেডিট ভাগাভাগি করার মাধ্যে আমার ডকুমেন্টরির প্রোপোজাল আটকা পড়ে আছে এখোনো। রাকসুর উদ্যোগে প্রতিযোগিতায় আগস্টের ৪ ও ৫ তারিখের ঘটনা নিয়ে ছোট একটা ৭ মিনিটের ডকুমেন্টারি নির্মাণ করেছিলাম। দ্বিতীয় হয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা সামনের দিনগুলোতে কাজ করার অনুপ্রেরণা দিবে।

রাবি উপাচার্য ড. ফরিদুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগুলো আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তরুণ নির্মাতারা নিজেদের অভিজ্ঞতা ও তথ্যচিত্রের মাধ্যমে সেই সময়ের ঘটনাগুলো তুলে ধরছেন—এটি অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সৃজনশীল ও গবেষণাধর্মী কাজ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।”