ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে কূটনীতিক সম্পর্ক অবনতির পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং— ‘র’ প্রধান পরাগ জৈন।

একটি সূত্র জানায়, আজ রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

‘র’ প্রধানের এই সফর ভারত ও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায়নি। ঢাকা সফরে পরাগ জৈনের সঙ্গে রয়েছে অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে রয়েছে ‘র’-এর এই প্রতিনিধি দলটি। ঢাকা সফরে আগে চিন সফর করেছেন পরাগ জৈন।