ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২৬,২৬ শ্রাবণ ১৪৩৩

আইন ও ভূমি প্রশাসনের এ্যালামনাই এর আত্মপ্রকাশ: সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন এ্যালামনাই এসোসিয়েশন’ এর প্রথম কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ১ম ব্যাচের শিক্ষার্থী এডভোকেট মোঃ রাব্বি হোসেন (রাহিন) এবং সাধারণ সম্পাদক পদে ২য় ব্যাচের শিক্ষার্থী মহি উদ্দিন আল মারুফ মনোনীত হয়েছেন।

কমিটি ঘোষণার পর বিভাগের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই নতুন ও দক্ষ নেতৃত্বের দিক-নির্দেশনায় এ্যালামনাই এসোসিয়েশন একটি সুদৃঢ় ভিত্তি পাবে এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সেতুবন্ধন তৈরি করবে।

কমিটির অন্যান্য পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে:
সহ-সভাপতি: উম্মে তাহমিনা জ্যোতি (১ম ব্যাচ) ও জাহিদুল হাসান (১ম ব্যাচ)।
​ট্রেজারার: মোঃ মাকসুদুর রহমান (১ম ব্যাচ)।
​যুগ্ম সাধারণ সম্পাদক: রনি মিয়া (২য় ব্যাচ)।
​সাংগঠনিক সম্পাদক: মোছাঃ সুমাইয়া আক্তার (২য় ব্যাচ)।
​দপ্তর সম্পাদক: রাহাত আমিন শাওন (৩য় ব্যাচ)।
​আইনগত সহায়তা ও মানবাধিকার সম্পাদক: সিহাব উল হক (৩য় ব্যাচ)।
​সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক: সাদিয়া আফরিন অঙ্কিতা (৩য় ব্যাচ)।
​প্রচার ও গণসংযোগ সম্পাদক: মোঃ সৌরভ ইসলাম (৪র্থ ব্যাচ)।
​আন্তর্জাতিক ও শিক্ষা-গবেষণা সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান (৪র্থ ব্যাচ)।
​ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক: মোঃ আরব আলী (৪র্থ ব্যাচ)।
এছাড়া ​নির্বাহী সদস্য সদস্য হিসেবে রয়েছেন মোঃ সোহানুর রহমান সানি (৫ম ব্যাচ) ও মোঃ ইব্রাহিম (৫ম ব্যাচ)।

আইন ও ভূমি প্রশাসন বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ড. খ্রীস্টিন রিচার্ডসন বলেন, “আইন ও ভূমি প্রশাসন বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হওয়া আমাদের জন্য এক অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। আমি বিশ্বাস করি, আপনাদের দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দিক-নির্দেশনা আমাদের এই অ্যাসোসিয়েশনকে অত্যন্ত শক্তিশালী একটি প্ল্যাটফর্মে রূপান্তর করবে এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন রচনা করবে। বিভাগের শিক্ষা, উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ্যালামনাই এসোসিয়েশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোঃ রাব্বি হোসেন (রাহিন) বলেন, “আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে প্রথম নির্বাহী পরিষদ গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে, তার জন্য আমরা বিভাগের সম্মানিত শিক্ষক ও সকল শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইন ও ভূমি প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত উন্নয়নে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আল মারুফ তাঁর বক্তব্যে বলেন, ​”এই অ্যাসোসিয়েশনটি আমাদের বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক সুদৃঢ় মেলবন্ধন কেন্দ্র। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করার মাধ্যমে আমরা একটি শক্তিশালী সহায়তামূলক নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন বিভাগের ভাবমূর্তি আরও উঁচুতে নিয়ে যেতে সক্ষম হব।”
​বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন, এই নতুন কমিটির হাত ধরে বিভাগটির শিক্ষার্থীবান্ধব, সামাজিক ও পেশাগত উন্নয়নমূলক নানা কার্যক্রম দ্রুত বেগবান হবে।