ঢাকা | সোমবার, ১৮ মে ২০২৬,৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ স্কুলশিক্ষার্থীদের

বাসস্টপেজের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে স্কুলশিক্ষার্থীরা। সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় তারা।

প্রায় দেড় ঘণ্টা সড়কে পরিবহন অবরোধ করে রাখার পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। বহু চিঠি চালাচালি আর পরিবহন নেতাদের ওয়াদা করেও কোনো কাজ না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আন্দোলন চলাকালীন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন উপস্থিত হয়ে আজ থেকেই হাজীগঞ্জের বলাখাল বাজারে চাঁদপুরের দুটি গণপরিবহন ষ্টপেজ করা হবে বলে জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্থায়ী বাসস্ট্যান্ড বলাখালে প্রয়োজন।

এ নিয়ে বলাখাল এলালার সুশীল সমাজ বারবার পরিবহন সেক্টরে ও প্রশাসনিক সেক্টরের চিঠি চালাচালি করেছে। কিন্তু এ কাজ নিয়ে কোনো অগ্রগতি না দেখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় এখনকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় সড়কের দুই পাশে কয়েক কিলোমটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলাখালে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন ও বোগদাদ পরিবহন ও আইডি পরিবহনের স্টপেজ করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ক্লাসে ফিরে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার আব্দুল মান্নান, বলাখাল মকবুল আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ খোদেজা আক্তার, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন দাস, উপজেলা শ্রমিক নেতা রাশেদ আলম হীরা,ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।