ঢাকা | শুক্রবার, ১৯ জুন ২০২৬,৫ আষাঢ় ১৪৩৩

বৈচিত্র্যময় শিক্ষাব্যবস্থা চালু করা হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আমরা বৈচিত্র্যময় শিক্ষা ব্যবস্থা চালু করবো। স্বাভাবিকভাবে সংস্কৃতির ভেতরে আবহাওয়াকালীন যে ঐতিহ্য রয়েছে, জাতীয় ও রাষ্ট্রীয় যে ঐতিহ্য রয়েছে সব কিছুকেই ধারণ করা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি আরো বলেন, এখানে একক কোনো বিষয়না। একদিকে সংগীত থাকবে, নৃত্যু থাকবে একই সঙ্গে বই পড়া হতে পারে, গল্প, কবিতা আবৃত্তি হাতের লোখা লেখা বিতর্ক প্রতিযোগিতা এই প্রত্যেকটা কিন্তু সংস্কৃতির অংশ।

তিনি বলেন, স্পোর্টস বলতে শুধু ফুলবল ক্রিকেট না। এখানে হাডুডু থাকবে, দাবা থাকবে অর্থাৎ স্কিলস ডেভেলব তৈরির জন্য সব থাকবে। যার যেটা করতে পছন্দ সে সেটা করার সুযোগ পাবে। এখানে আমরা এমন একটা শিক্ষাব্যবস্থা করতে চাই যেখানে শিক্ষার্থীদের যার যেটা পছন্দ সেটা করতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।