ঢাকা | রবিবার, ২৬ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে আবার রেজিস্ট্রেশন আহ্বান

বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষার জন্য নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। ২৯ জুলাইয়ের মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম বোর্ড ব্যতীত) পদার্থবিজ্ঞান প্রথম, হিসাববিজ্ঞান প্রথম ও যুক্তিবিদ্যা প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষায় আবার বসতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে তথ্য জমা দিতে হবে।