জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)অধ্যয়নরত চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ” এর আগামি এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসার আলি।
সোমবার (১৭ মে) সভাপতি (সাবেক) মোঃ আশিক ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নবনির্বাচিত কমিটির ঘোষণা পর সংগঠনের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সভাপতি নাহিদ হাসান বলেন, “চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের একত্রিত করা, তাদের শিক্ষাগত ও মানসিক উন্নয়নে পাশে থাকা এবং একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।”
সাধারণ সম্পাদক বাসার আলি বলেন, “আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের সহযোগিতা, আবাসন সমস্যা সমাধান এবং বিভিন্ন একাডেমিক সহায়তায় সংগঠনকে আরও সক্রিয় করা হবে। সবাইকে নিয়ে একটি পরিবার হিসেবে কাজ করতে চাই।”
কমিটির সিনিয়র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উম্মে মাবুদা,মমিনুল হক,ওমর ফারুক, মোঃ সোহেল রানা, মোঃ বায়েজিদ,মোঃ দুরুল হুদা। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিহাব আলি, আব্দুল হামিদ, মাসুম আলি, আসমাউল হক ও পলাশ উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে পলাশ উদ্দিন পরশ, ইসমাইল হোসেন, ফিরোজ আলি, আবুজার গিফারি ও শরিফা আক্তার পান্না নির্বাচিত হয়েছেন। এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন।
নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।






