অপারেশনাল কার্যক্রম ও সার্বিক দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় রংপুর বিভাগের শ্রেষ্ঠ ফায়ার স্টেশন নির্বাচিত হয়েছে ঠাকুরগাঁও ফায়ার স্টেশন।
গত ২ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে ‘শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সারোয়ার আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
এ স্বীকৃতি প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি ও উৎসাহ বাড়ায়। ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের এ অর্জন এর সদস্যদের কঠোর পরিশ্রম, দক্ষতা ও জনসেবার প্রতি নিষ্ঠার প্রতিফলন।
এ সাফল্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকবৃন্দ, রংপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত), দিনাজপুরের সহকারী পরিচালক, ঠাকুরগাঁওয়ের উপসহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।








