ঢাকা | বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,২০ কার্তিক ১৪৩৩

গাড়ি থামিয়ে স্কুলছাত্রীর কাছ থেকে ফুল নিলেন প্রধানমন্ত্রী

খুলনা সফরে যাওয়ার পথে গাড়িবহর থামিয়ে এক স্কুলছাত্রীর কাছ থেকে ফুল গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনায় প্রধানমন্ত্রীর সফরকালে এ ঘটনা ঘটে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, তুমি কি আমাকে দেখতে চাচ্ছো। কী নাম তোমার? কোন ক্লাসে পড়ো? দোয়া করি অনেক বড় হও তুমি।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের পাশে অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রী হাতে ফুল নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। ছাত্রী দেখে গাড়ি থামান প্রধানমন্ত্রী। পরে তার হাত থেকে ফুল গ্রহণ করেন এবং কিছু সময় কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অন্যান্য শিক্ষার্থীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।