জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের জুড়ীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিএনপি নেতা নাজমুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৯- ২১ মে তিনদিন ব্যাপী জুড়ী উপজেলায় ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপিত হচ্ছে। এই ভূমিসেবা মেলায় জুড়ী উপজেলার সাধারণ মানুষ ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, অর্পিত লীজ নবায়নসহ বিভিন্ন ধরনের ভূমি বিষয়ক সেবা ও পরামর্শ গ্রহণ করবেন।







