ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

জিয়া স্মৃতি জাদুঘরকে হ্যারিটেজ ঘোষণা করে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হ্যারিটেজ হিসেবে ঘোষণা করে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে চট্টগ্রামের কাজির দেউড়িতে জাদুঘর পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিগত আমলে চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরকে গুরুত্ব দেয়া হয়নি। এতে জাদুঘরটির ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জিয়া স্মৃতি জাদুঘর নয়, দেশে অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত স্থানকে গুরুত্ব সহকারে দেখেনি বিগত সরকার।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন সংস্কারের অভাবে এ জাদুঘরটির অবকাঠামো অনেক জায়গায় ভেঙ্গে পড়েছে। বিভিন্ন সময় ভূমিকম্পে স্ট্রাকচারাল ক্ষয়ক্ষতি হয়েছে। জাদুঘরটি একদিকে পুরনো সার্কিট হাউস হিসাবে একটি ঐতিহ্যবাহী স্থান, অন্যদিকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এখানে শহিদ হন। এখানে তার নানা স্মৃতি ও ব্যবহৃত জিনিস , আসবাবপত্র ও মূল্যবান ছবি রাখা আছে।’

আমির খসরু বলেন, ‘ভবনটি সংস্কার ও নতুন রূপে দাঁড় করাতে হলে প্রথমে হ্যারিটেজ ঘোষণা দিতে হবে, একইসঙ্গে প্রকল্প হাতে নিতে হবে। খুব দ্রুত জাদুঘরটি সংস্কার কাজ শুরু হবে বলে।’