ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশকে সোর্পদ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২১ নভেম্বর) মধ্যরাতে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে।
আটককৃত ছাত্ররা হলেন, আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খাঁন (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদঘাটন করবে। তবে আটক ছাত্রদের থেকে আর কোনো কিছু উদ্ধার করা যায়নি।
তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ২০২৬ খ্রিষ্টাব্দে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছে। তাদের মধ্যে শিখন নামে এক ছাত্র রয়েছে, যাকে আগে বিজয় ২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজন শিক্ষার্থীকে আমাদের হাতে দিয়েছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত টিম কাজ করে।





