ঢাকা | রবিবার, ২৬ জুলাই ২০২৬,১১ শ্রাবণ ১৪৩৩

গোপালগঞ্জ জেলা বাগছাস এর কমিটি ঘোষণা, আহ্বায়ক রুম্মান সদস্য সচিব লিমন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ গোপালগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যদের আহ্বায়ক কমিটি
ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ হাসান স্বাক্ষরিত এক বছর মেয়াদে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন রুম্মান হোসেন রিমন এবং সদস্যসচিব করা হয়ছে লিমন মোল্লাকে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাইদুল ইসলাম। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আশিক মোল্লা, সাকিবুল ইসলাম নাইম ও সাহানাজ জাহান।

এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সিয়াম আহমেদ।

এছাড়া যুগ্ম সদস্য সচিব ক রা হয়েছে সজিব আহমেদ, তানভীর হোসাইন অভি ও আয়শা আক্তার।

মূখ্য সংগঠক পদে রয়েছেন সোহাগ শেখ, এবং সংগঠক পদে রয়েছেন মোরাদ মোল্লা, মো: রাহাদ শেখ, লিমন সরদার, খন্দকার আল আমিন, আবু হুরায়রা সিকদার, কাজী শাহেদ, তাহেরা খানম, হৃদয় আহমেদ ও আকাশ খান।

এ ছাড়া মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল রশীদ এবং সহ-মুখপাত্র হয়েছেন আনিশা আক্তার মারিয়াম।

সদস্য হিসেবে অনুমোদনপ্রাপ্তরা হয়েছেন খাদিজা তাসনীম, মিম ইসলাম, লিমা সুলতানা, জান্নাতি ইসলাম, সাহানাজ জাহান, মুন্না মোল্লা, জসিম মোল্লা, সজিব আহমেদ ও জুয়েল শিকদার।