ঢাকা | শনিবার, ২৯ আগস্ট ২০২৬,১৪ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচজনকে ৩২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে পাঁচজনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এ সময় আনোয়ারা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।