এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঠাকুরগাঁওয়ের সাতজন মেধাবী স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের চারজন হলেন—সিফাত উস সাদ, আতিক শাহরিয়ার, মুহাইমিনুর রহমান আলভি ও রাদ শাহামাদ।
ঠাকুরগাঁও ও আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আতিকুর রহমান আতিক ও সুবর্ণ রায় স্বপ্ন এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি সারোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়।
এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




