ঢাকা | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,১০ বৈশাখ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি

নতুন সময়সূচিতে চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস কার্যক্রম। রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। মঙ্গলবার ওয়ার্ক ফ্রম হোম বা বাসায় থেকে অনলাইনে অফিস করবেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরো বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস নতুন সময়সূচিতে চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

উল্লেখ্য জরুরি পরিসেবাগুলো পরিবর্তিত অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

ভাইস-চ্যান্সেলর সপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, তথ্য ও সেবা দপ্তর, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরপত্তা দপ্তর, মেডিক্যাল সার্ভিসেস দপ্তর, প্রকৌশল দপ্তর ও কলেজ পরিদর্শন দপ্তর সীমিত আকারে মঙ্গলবার খোলা থাকবে। পরিবহন দপ্তর প্রয়োজন অনুযায়ী পরিবহনের ব্যবস্থা করবে।