চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন আনোয়ারা জোনাল অফিসের বিরুদ্ধে মো. জামাল নামের এক গ্রাহকের আবেদন তিন বছর ধরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ২০২৩ সালের ২৪ডিসেম্বর রাইসমিল স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করে। যার আবেদন নাম্বার ১২৩৪। আবেদনের পর থেকে আজব্দি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও প্রয়োজনীয় সেবা পাইনি আবেদনকারী মো. জামাল।
এ বিষয়ে ভুক্তভোগী মো. জামাল অভিযোগ করে বলেন, তিনি জমি বন্ধক দিয়ে প্রায় দুই-তিন বছর আগে সরকারিভাবে আবেদন জমা দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার “আজ আসবে, কাল আসবে” বলে আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত ট্রান্সফরমারটি স্থাপন করা হয়নি। তিনি জানান, এ নিয়ে তিনি পাঁচ-ছয়বার অভিযোগ করেছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। বরং দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
আনোয়ারা জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ মোর্শেদুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে সরেজমিনে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।





