ঢাকা | বুধবার, ২২ এপ্রিল ২০২৬,৯ বৈশাখ ১৪৩৩

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। আজ (বুধবার, ২৫ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস ঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কয়েকজন যাত্রী নদীতে তলিয়ে গেছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।