ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

হাবিপ্রবির সহকারী প্রক্টর পদে নতুন চার মুখ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রবর্তিতব্য সকল বিধি বিধান মেনে চলতে বাধ্য থাকবেন। একই সঙ্গে দায়িত্ব পালনে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই আদেশ কার্যকর হবে ২১ এপ্রিল ২০২৬ থেকে।