গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৪ এপ্রিল) কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), তরিকুল ইসলাম (৪২) ও শাহারিয়ার হোসেন (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার মধুমতি সেতু টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃত আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে






