ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে গেট বন্ধ হবে রাত ১১টায়, যা আগে ছিল রাত ১০টা।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মেয়ে শিক্ষার্থীদের অন্যান্য সংশ্লিষ্ট দাবি বাস্তবায়নের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.আলমোজাদ্দেদী আলফেসানীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নারী হলের প্রভোস্টরা এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় বাড়িয়ে রাত ১১টা করা হয়েছে। আগে যেটা ১০টা ছিল। আর অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য প্রো-ভিসিকে (প্রশাসন) আহ্বায়ক করে, মেয়েদের হলের প্রভোস্টদের সদস্য এবং প্রক্টরকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।






