দীর্ঘ তিন বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট সভায় আওয়ামীপন্থী ৮ জন শিক্ষককে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
দীর্ঘ তিন বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট সভায় আওয়ামীপন্থী ৮ জন শিক্ষককে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্বৈরাচার আওয়ামীপন্থী ৮ জন শিক্ষকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সিনেট মিটিং মানবে না, আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটা জানিয়ে দিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের সেন্টিমেন্টকে ধারণ করে এবং স্বৈরাচার প্রশ্নে সব সময় আপোষহীন।
এসময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে নানা স্লোগান দিতে দেখা যায়। মানি না মানব না, সিনেটে আওয়ামীপন্থী শিক্ষক, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন-এসব স্লোগান দিতে দেখা যায়।