ঢাকা | সোমবার, ২০ এপ্রিল ২০২৬,৭ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, যেসব ক্যালকুলেটর ব্যবহারে বিধিনিষেধ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরই মধ্যে পরীক্ষার সব রকমের প্রস্তুতি শেষ করেছেন পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ। তাইতো পরীক্ষার্থীদের জেনে নিতে হবে, কোন ধরনের ক্যালকুলেটর তারা ব্যবহার করতে পারবেন এসএসসি পরীক্ষা কেন্দ্রে।

এ পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

মডেলগুলো হলো- এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস, এফএক্স ৯৯১সিডাব্লিউ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

প্রকাশিত রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।