চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেবেন নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন, ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৩৯৮ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২ হাজার ৪৯০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি।
রোববার (১৯ এপ্রিল) এক পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। আন্ত:শিক্ষাবোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।
বোর্ড ভিত্তিক সবচেয়ে কম শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।
এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন, ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৪টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২ হাজার ২৭৯টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৭৭ জন, ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৭টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ৮২২টি।
যশোর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন, ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৯৯টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২ হাজার ৫৭২টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন, ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৮টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ২১৮টি।
সিলেট শিক্ষা বোর্ডে এবার ৮৯ হাজার ৪২১ পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন, ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২২৫টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৯৭৩টি।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন, ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৮৩টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২ হাজার ৮১০টি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৯২৬ জন, ছাত্রী ৫২ হাজার ৪৩৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ১৮৮টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ৩৩৮টি।





