ঢাকা | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর সেশনজট থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর সেশনজট থাকবেনা। আমি চাই নেক্সট রেজাল্ট যেনো ভালো হয়। শিক্ষার্থীরা পাস করে আর বেকার থাকবেনা। একই সঙ্গে ভিসিকে ক্লাসরুম মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম কে ঠিক করতে হবে। মার্কেট ডিমান্ড র্কোস চালু করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা অত্যন্ত মেধাবী।

তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল কোর্সের ফি বাড়ানো হয়েছে। এতো টাকার প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের?

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্ধুক রেখে গুলি করা চলবেনা, আমিও ট্রিগার টানতে জানি।

তিনি বলেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি কি করতে পেরেছি , সামনে কি করতে পারবো।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত এবারই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করেছে। ৫৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যাঞ্জেলর অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

এর আগে গতকাল শিক্ষার একমাত্র প্রিন্ট জাতীয় দৈনিক প্রত্রিকা আমাদের বার্তা ‘ল কলেজে লাগামহীন ফি বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।