ঢাকা | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,১১ আষাঢ় ১৪৩৩

ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপরাধীদের জামিন সংক্রান্ত ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়, ‘গ্রেপ্তার বড় বড় অপরাধীরা দু’তিন দিনের মধ্যে কীভাবে জামিনে বের হয়ে যায় তা বোধগম্য নয়’ আইজিপি এমন মন্তব্য করেছেন। তবে প্রকৃতপক্ষে আইজিপি বাহারুল আলম এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপির বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব্য আইজিপির নয়।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’- এ কথা আইজিপি বলেননি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এই ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে।