প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিয়ো ধারণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাইয়ান আবদুল বাতেন নামে বাংলাদেশি এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেফতার করা হয়।
যুক্তরাষ্ট্রের গ্রেফতারসংক্রান্ত তথ্যভাণ্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে।
‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেফতারের কথা বলা হয়েছে।
গ্রেফতার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক।
বাতেন ইউনিভার্সিটি অব রচেস্টারে পিএইচডি করেন। ২০২৩ খ্রিষ্টাব্দে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।





