ঢাকা | শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,২৩ শ্রাবণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা- সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা- সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারোটায় প্রক্টর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো বলা হয়, আজ ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একই স্থানে ও একই সময়ে তিনটি সংগঠন সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে; পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা- সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে এ বিষয়ে অবহিত করা হলো।

এর আগে গত ৪ আগস্ট জবি প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবসের আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রদল ও শিবিরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। দিনভর শিবির ছাত্রদলের সংঘর্ষ ৭০ জনের মতন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে জবি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। রাত ৯ টার দিকে জবি প্রশাসন ক্যাম্পাস থেকে সব ছাত্র বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালাবন্ধ করে দেয়।