ঢাকা | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,১১ আষাঢ় ১৪৩৩

৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও উর্মি রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটকারী পক্ষের আইনজীবী জানান, আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। এ কারণে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।