ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,১৬ বৈশাখ ১৪৩৩

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

জুয়েলারি ক্রেতা ও সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) দাম কমায় আরেক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) ২,৪৬,৯২৭ টাকা কমেছে ৩২৬৬ টাকা।
২১ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) দাম ২,৩৬,৭২১ টাকা
১৮ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) দাম ২,০২,৮৯৫ টাকা
সনাতন পদ্ধতির দাম ১,৬৫,২৭৯ টাকা

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় (Price Adjustment) করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার দাম কমানো হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন দেখা গিয়েছিল। বাজুস জানিয়েছে, বিশ্ববাজার এবং স্থানীয় বাজারের সাথে সংগতি রাখতেই এই ঘনঘন সমন্বয় প্রয়োজন হচ্ছে।