ঢাকা | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে প্রবেশের চেষ্টা আ.লীগের, বিএনপির ধাওয়া খেয়ে গোপালগঞ্জে পালাল নেতাকর্মীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে বাগেরহাটে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। তাদের ধাওয়া খেয়ে আবারও গোপালগঞ্জের দিকে ফিরে যান নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) বাগেরহাটের মোল্লাহাট এলাকার মোল্লাহাট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল মিছিল নিয়ে মোল্লাহাট ব্রিজের ওপর দিয়ে মোল্লারহাট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের দিকে চলে যায়।