ঢাকা | বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,১৮ ভাদ্র ১৪৩৩

শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন।

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

আর দুর্ঘটনায় আহত চার সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।