ঢাকা | মঙ্গলবার, ২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসির গনিত পরীক্ষায় বহিষ্কার ১৩

এসএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ১৪ পরীক্ষার্থী। এদিন ঢাকা বোর্ডে ৩ জন, রাজশাহী বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ৩ জন, ময়মনসিংহ বোর্ডে ৩ জন ও যশোর বোর্ডে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিতির হার ১ দশমিক ৪২ শতাংশ।

রোববার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রোববার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ১৭ হাজার ১৭৩ জন। ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ লাখ ৯৮ হাজার ৫২১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী।