চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লাইসেন্সবিহীনভাবে এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মেডিক্যাল মোড় ও সিইউএফএল বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে তিনি বলেন, বিভিন্ন অভিযোগে নেওয়াজ নাছিরকে ৩০ হাজার টাকা, মো. আজিজকে ৫ হাজার টাকা এবং মো. ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে আনোয়ারা থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।






