ঢাকা | রবিবার, ৩ মে ২০২৬,২০ বৈশাখ ১৪৩৩

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর স্বাধীনতা দিবস উদযাপন

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ এর অন্যতম এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অস্থায়ী কার্যালয়ে ক্লাবের প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. এডভোকেট মাছুম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপে. সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর সভাপতি এপে. আল আমিন তালুকদার, অতীত সভাপতি এপে.আনিসুর রহমান শিপলু, এনভিপির সফর সঙ্গী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, নাজমুল হোসেন, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি এপে. মনসুরুর রশিদ পলাশ, অতীত সভাপতি এপে. আনোয়ার হোসেন, সদ্য অতীত সভাপতি এপে. হাসান আহমদ, অতীত সভাপতি এপে. নোমান আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.আতিকুর রহমান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শামীম আহমদ, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপে. মিজানুর রহমান বাবলু, ফ্লোর মেম্বার এপে. সাইফুল ইসলাম সাইফ, ফ্লোর মেম্বার এপে. মুহিবুর রহমান, ফ্লোর মেম্বার এপে. জসিম উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথি এনভিপি এপে.এডভোকেট মাছুম আহমেদ ক্লাবের নবাগত ৩ জন এপেক্সিয়ানকে জাতীয় সভাপতি এপে. বেলাল হোসাইন এর থীম সম্বলিত ” Spread Kindness ” পিন পরিয়ে স্বাগত জানিয়ে আগামী ৩রা এপ্রিল কুমিল্লা রসমালাই জাতীয় বোর্ডের অসমাপ্ত বোর্ড নির্বাচন ও প্রেসিডেন্ট-সেক্রেটারি কনফারেন্স সফল করতে সকল এপেক্সিয়ানকে আহবান জানান।