ঢাকা | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,৫ বৈশাখ ১৪৩৩

ফেল করেছেন ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী!

চলতি বছরে এসএসসি পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।

এতে দেখা যায়, সব বোর্ড মিলিয়ে ফেল করা ৬ লাখ ৬৬০ পরীক্ষার্থীর মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।

দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ ও ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।