গোপালগঞ্জে বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোরপূর্বক জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। এতে নেতৃত্ব দিতে দেখা গেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মীকে। তার নাম সাবিদ হাসান এবং তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
গত বুধবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসুচিতে ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয়া বাস চেক’ শিরোনামের ভিডিওতে তাকে সাধারণ যাত্রীদের ওপর আক্রমণাত্মক অবস্থায় দেখা যায়।







