ঢাকা | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘আমরা চাই না দু-একটি বিষয়ে ফেল করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক বা মোবাইল আসক্ত হোক।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, কিন্তু বিগত ১৭টি বছরে আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে, এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল আজকেও, এমন শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল গোপনে, এই শিক্ষাকে জনগোষ্ঠী থেকে বঞ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা তিনি চেয়েছেন, এই দেশে কারিগরি শিক্ষাকে দৃঢ় করার জন্য। সেজন্য ষষ্ঠ শ্রেণি থেকে আবার কারিগরি শিক্ষা হিসেবে তিনি নতুন বই হিসেবে আমাদেরকে দিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর চেয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ইনফ্রাস্ট্রাকচারের বদলে তিনি চান শিক্ষার মান উন্নয়নের কথা তিনি বারবার বলছেন এবং প্রতিনিয়ত তিনি আমাদের নয়টি কথা বলছেন যে, কারিগরি শিক্ষাকে কীভাবে এগিয়ে সাজানো যায়, এই যে বিশাল জনগোষ্ঠীকে কীভাবে কর্মদক্ষ জাতি হিসেবে গড়া যায়—সেটি তার ভাবনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান ও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাবজেক্ট খুঁজছেন প্রতিদিন। হিসাব না করে খুঁজছেন, জিপিএ খুঁজছেন না। ওখানে অনার্সের জন্য অনেক কলেজ রয়েছে। আমি আসার সময় দেখছিলাম, যে শিক্ষা সংস্কার নিয়ে যাচ্ছিলাম, পথের মধ্যে থেকে একটি কলেজে গিয়ে দেখলাম- একজন শিক্ষক, একজন ছাত্র। একজন শিক্ষক, তিনজন ছাত্র। এমন সাবজেক্ট রয়েছে শিক্ষক রয়েছে, কিন্তু ছাত্র নেই।

তিনি আরও বলেন, আজকে আমরা জানি অনেকগুলো ভার্সিটিতে অনার্স খোলা হয়েছে, আমার কাছে সেই রিপোর্ট রয়েছে যে, অনার্সের শিক্ষক আছে তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এই অবস্থা আমাদের রয়েছে।

পরীক্ষার খাতা মূল্যায়নে অসংগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ভেবে দেখুন, এসএসসি পরীক্ষায় খাতা নিয়ে যাচাই করেছি। ৫২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই দেখেছিল। কোন নিয়ম কারণে তাহলে যদি ৫২ হাজার গ্রেড চেঞ্জ হয়, এইচএসসিতে ২৩ হাজার চেঞ্জ হয়, তাহলে শিক্ষকদেরকে কি এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?

তিনি বলেন, আমি জানি এসএসসি পাস কম করেছে, এইচএসসি পাস কম করেছে—এইজন্য কি আমরা দায়ী, না শিক্ষা ব্যবস্থা দায়ী, না শিক্ষকরা দায়ী? যাই হোক আমরা সকলেই বিগত দিনের সরকার যে ভালো ব্যবস্থা তৈরি করেছিল, আজকের সঠিকভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে নিতে হবে।

ভর্তি কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের ১৫ লক্ষ আসন রয়েছে। মাত্র ১৫ লক্ষ আসন রয়েছে, তা মাত্র প্রায় ৬ লক্ষ প্রকাশ করেছে। আমরা এই যে আগামী দিনে যারা রেফার্ড পেয়েছে তাদের পরীক্ষা নেব। সেখানে প্রায় ২ লক্ষ ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে।

তিনি আরও বলেন, আমরা চাই না যে কোনো একটি বা একটি দুটি বিষয় চেঞ্জ করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক—আমরা এটা চাই না। তাই এই শিক্ষা ব্যবস্থায় আমরা রেফার্ড করে এবার পরীক্ষা দিয়ে দিয়েছি। আপনারা যারা পুনঃনিরীক্ষণ করেছেন, তাদের রেজাল্টও আমরা ঘোষণা করে দিয়েছি এবং ইতিমধ্যে তাদের ভর্তির ব্যবস্থা হয়েছে।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একটি অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী অনুষ্ঠানে যে, চাকরি চাকরির জন্য শিক্ষকদেরকে রাজপথে আসতে হবে না। আমরা বলছি আমরা শিক্ষক হিসেবে দায়িত্ব আমরা নিয়েছি। আমরা আপনাদের চাকরি চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তা আদায় করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। তিনি বলেন, কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে আপনারা দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।

অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তাই আজকে অধ্যক্ষ সম্মেলনে এসে আপনাদের কাছে আহ্বান জানাব, প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের ভাবতে হবে, আপনারা আগামী দিনে আপনাদের ইনস্টিটিউশনকে কীভাবে গড়ে তুলবেন।