ঢাকা | রবিবার, ৭ জুন ২০২৬,২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদরাসার জাল শিক্ষকদের সনদ তলব এনটিআরসিএ’র

লালমনিরহাটের বুড়িমারী দাখিল মাদরাসার তিন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। অভিযুক্তদের চিঠি দিয়ে কাগজপত্র ৭ কমর্ দিবসের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে জমা দিতে বলা হয়।

সম্প্রতি এনটিআরসিএ’র এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এই চিঠি মাদরাসার সুপারকে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষকরা হলেন, মাদরাসার ইবতেদায়ি প্রধান সাফিউল ইসলাম, ইবতেদায়ি ক্বারী মো. আব্দুল মোত্তালিব এবং জুনিয়র মৌলভী মো. মাহফুজ আলম।

মাদরসার সুপারকে পাঠানো চিঠি অনুযায়ী, প্রতিষ্ঠানে কর্মরত মাদরাসার ইবতেদায়ি প্রধান সাফিউল ইসলাম, ইবতেদায়ি ক্বারী মো. আব্দুল মোত্তালিব, জুনিয়র মৌলভী মো. মাহফুজ আলমের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও সর্বশেষ এমপিও শিটের অনুলিপি সত্যায়ন করে চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হলো।