মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি অব এমবিএসটিইউ” (ইএলএস)-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিপিএস বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মোঃ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল এবং সহকারী সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ইবনে মাসুদ সায়ন। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে তাসনুভা হাসান, কন্টেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আয়হাম ইহতেশাম রেজা আলভী এবং গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেরিন তাসনিম।
উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনক্রমে কমিটিটি ঘোষণা করা হয়। এটি হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম এবং ইংরেজি বিভাগের প্রভাষক গাজী মোহাম্মদ শাকিল ইমতিয়াজ ফাহাদ স্বাক্ষরিত ও অনুমোদিত।
নবনির্বাচিত সভাপতি মোঃ নাজমুল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা ও বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করবে। সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব জানান, কর্মশালা, পাবলিক স্পিকিং, বিতর্ক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তারা কাজ করে যাবেন।
উল্লেখ্য, ইএলএস মাভাবিপ্রবি একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধূমপানমুক্ত ছাত্র সংগঠন।





