ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক তাকে সিন্ডিকেটে সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের দায়িত্ব পালনের নিমিত্ত সিন্ডিকেটের সদস্য হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।







