ঢাকা | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,৭ আশ্বিন ১৪৩৩

প্রধান বিচারপতি মিশর সফরে, দায়িত্বে বিচারপতি এমদাদুল হক

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার (০৫ অক্টোবর) ভোরে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ১০ অক্টোবর পর্যন্ত মিশরে অবস্থান করার পর ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হক।

আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির মিশর সফরকালীন সময়ে বা যাত্রার তারিখ থেকে স্বীয় দায়িত্বে ফেরত না আসা পর্যন্ত বিচারপতি এমদাদুল হককে প্রধান বিচারপতির দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন।