ঢাকা | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,২৭ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ঢাকার শাহবাগ মোড়ে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশ বাহিনীর লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব আল ইসলাম শেখ শোভন আন্দোলনকারীদের লাঠির আঘাত থেকে বাঁচাতে গেলে তার ওপরেও নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ বাহিনী।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইস্যুটির যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধানে না এসে পুলিশ বাহিনীর মাধ্যমে তাদের ওপর সহিংস ও নির্মম আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।