ঢাকা | শনিবার, ১৬ মে ২০২৬,২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জার্মান সরকারের বৃত্তিতে মাস্টার্স কোর্স করতে গেলেন সরিষাবাড়ীর কৃতি শিক্ষার্থী জিহাদ

জার্মান সরকারের মেধাবৃত্তি পেয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করতে জার্মান গেলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃতি সন্তান জেসানুর রহিম জিহাদ। জিহাদ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের কৃতি সন্তান।

পরিবার সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম ও গৃহিণী নাজমুন নাহার দম্পত্তির দুই ছেলে ও এক মেয়ে। জিহাদ সবার বড় ছেলে। সে যমুনা সারকারখানা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করে কিশোরগঞ্জ থেকে ডিপ্লোমা করেন। এরপর রাজধানীর সিটি ইউনিভার্সিটি থেকে অর্ণাস শেষ করে জার্মান সরকারের শিক্ষাবৃত্তি পেয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করতে জার্মান পাড়ি দিলেন এই কৃতি সন্তান। মনিরুজ্জামান আদম ও নাজমুন নাহার দম্পত্তির মেয়ে আফরিনা জামান অণন্যা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ বিভাগে পড়ালেখা করছেন। ছোট ছেলে জায়েদুল মনির অনন্ত সাভার বিশ্ববিদ্যালয়ে জন-প্রশাসন বিভাগে লেখাপড়া করছেন বলে জানা গেছে।

জিদাদের বাবা বলেন, আমি আজ আমার ছেলের জন্য গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই যাতে আমার ছেলে মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে একজন মানবিক মানুষ হিসেবে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। সবার দুঃখ দূর্দশায় যেন পাশে দাড়াতে পারে।

সরিষাবাড়ী উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম বলেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।