জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে কেন্দ্রীয় গ্রন্থাগারের নতুন সময়সূচি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৮ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের কার্যক্রম চলবে।”
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





