২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “টানা চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ অভিযানে নামতে যাওয়া ইরানকে আমি শুভকামনা জানাই।”
আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। খবর আল জাজিরার।
এর আগে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করেছিল। তবে ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি ও ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়।









