ঢাকা | বুধবার, ১৩ মে ২০২৬,৩০ বৈশাখ ১৪৩৩

সীমান্ত হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে জবি ছাত্রশক্তির বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয় ছাত্রশক্তি কতৃক সীমান্ত হত্যা ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ই মে) বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে দুপুর ২ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ মিছিলে বক্তৃতা রাখেন জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল মুরাদ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন পরবর্তী সময়ে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হয়। সেখানে মুসলমানদের আজান দিতে বাধা প্রদান করা হয়।”

তিনি আরও বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ভারতের অনেক মুসলমান কে বাংলাদেশী ট্যাগ দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের কে পুশ ইন করা হচ্ছে। বাংলাদেশের সামনে যে আরেকটি শরণার্থী সংকট দেখা দিচ্ছে সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে এবং কুটনৈতিক পরিসরে ভারতে মুসলমান নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ও অভিব্যক্তি জানাতে হবে।”

ফয়সাল মুরাদ বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ । এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহাড়া দিয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো হয় নি। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচন পর এর ব্যাতিক্রম ঘটনা ঘটে।”

তিনি বলেন, “সীমান্তে যে সাম্প্রদায়িক নিঃশ্বাস ফেলছে সেগুলো যেন বাংলাদেশ কে ছুয়ে যেতে না পারে এ বিষয়ে আমরা সর্বদা সজাগ থাকবো।”

সীমান্ত হত্যা ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ছাত্রশক্তি জবি শাখার সভাপতি ফয়সাল মুরাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তৃতা রাখেন।