ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টায় ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনাপ্রধানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসবভনে যান বলে জানা যায়।

এদিকে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ব্যস্ত সময় পার করছেন। এর আগেও একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন। গত মাস মালয়েশিয়া সফর করেন তিনি। এ মাসের মাঝামাঝি সময় ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে।