ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খালেদা জিয়ার পৈতৃক নিবাসে জন্মবার্ষিকীর দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফেনীর ফুলগাজী উপজেলায় অবস্থিত বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাসে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন শরীফ খতম ও বাড়ির আঙিনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে এলাকাবাসীর পাশাপাশি ফুলগাজী-ফেনী জেলার বিএনপি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আয়োজক জনাব জাহিদ হোসেন মজুমদার, শামীম মজুমদার, জাহির আসিফ মজুমদার ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার ও জিয়া পরিবারের সুস্থতা কামনা করা হয় এবং মরহুম আরাফাত রহমান কোকো সহ পরিবারের সকল সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও এলাকাবাসীর জন্য দোয়া করা হয়।