জামালপুরের সরিষাবাড়ির ভাটারায় ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্ঠান্তমুলত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ বিকালে জামালপুর শহরের একটি মিডিয়া হাউজে তারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা জানান, আসামীরা সম্পর্কে আমাদের আত্মীয় হয়। সেই সুবাদে তারা আমার মেয়ের সাথে মানিক ওরফে নাহিদের সাথে বিয়ের প্রস্তাব দেন। আমারা সে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ মে রাতে নাহিদ ও তার লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
আমরা পরদিনই বিষয়টি নিয়ে সরিয়াবাড়ি থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ ১ জন আসামীকে গ্রেফতার করে। উক্ত আসামী গ্রেফতারের পর হতেই ভাটারা ইউনিয়নের হুমায়ুন খান ও হারুন খানের সুপারিশে পুলিশ আর বাকি আসামীদের গ্রেফতার করছে না। তিনি আরও বলেন, মামলা করার পর হতেই আসামীরা আমাদের নানা ভাবে প্রাণে মেরে ফেলাসহ মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিজে, তার মামা ও পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







